কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ বছর পূর্তিতে রুয়েটে ‘সোনার বাংলা সার্কাস’

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর লোগো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী উৎসব ‘কেমিক্যাল জুবিলি’। ৫ ও ৬ সেপ্টেম্বর বিভিন্ন অনুষ্ঠান, প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে বিভাগের ১০ বছরের পথচলা উদযাপন করবেন শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ৬ই  সেপ্টেম্বর রাত ১০টায় রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড সোনার বাংলা সার্কাস

আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টে রুয়েটের শিক্ষার্থীসহ আগ্রহী দর্শকদের সরাসরি সংগীত উপভোগের সুযোগ থাকবে। বিভাগের ১০ বছর পূর্তির আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের জন্য বিনোদনের একটি বড় পর্ব হিসেবেও রাখা হয়েছে এই কনসার্ট।

‘কেমিক্যাল জুবিলি’র আয়োজন করছে রুয়েটের সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ার্স। দুই দিনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা ও বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক দশকের অর্জন ও পথচলাকে তুলে ধরা হবে।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠার পর গত ১০ বছরে বিভাগের সঙ্গে যুক্ত শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের অবদানকে এই আয়োজনের মাধ্যমে স্মরণ করা হবে। একই সঙ্গে বিভাগের বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে ‘কেমিক্যাল জুবিলি’ রুয়েট ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *