দৌলতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ সম্পন্ন

“জাতীয় ফল মেলা, করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

০৬ জুলাই দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ মেলা ০৬ থেকে ০৮ জুলাই ২০২৬ পর্যন্ত চলে। মেলায় বিভিন্ন ধরনের দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, উন্নত জাতের ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কৃষকদের মধ্যে ফল চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে ফল উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *