কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ছাতিপট্টিতে জমিদার শ্রীযুক্ত মহারাজ বীর মানিক্য বাহাদুর প্রতিষ্ঠিত শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দিরের নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অফিস কক্ষটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা, শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দেবনাথসহ মন্দির ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মন্দিরের কর্মকর্তা, ভক্ত ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি শত শত ভক্ত-শ্রোতা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দিরটি কুমিল্লার ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। নতুন অফিস কক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে মন্দিরের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে। একই সঙ্গে মন্দিরের ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় এ অফিস কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে মন্দিরের সার্বিক মঙ্গল ও দেশ-জাতির শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *