কুমিল্লায় আইনজীবীদের ব্যতিক্রমী ফলাহার উৎসব


ব্যস্ত পেশাগত জীবনের একঘেয়েমি কাটিয়ে স্বাস্থ্য সচেতনতা, সৌহার্দ্য ও দেশীয় ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে আইনজীবীদের বার্ষিক ফলাহার উৎসব। দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

বুধবার (১৭ই জুন ) দুপুরে কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের নিচতলায় আয়োজিত এ উৎসবে আদালত অঙ্গনের বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন। “ফল খান দেশী, বল পাবেন বেশি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে দেশীয় মৌসুমি ফলের পাশাপাশি খই, দধি ও চিড়ামুড়ির আয়োজন ছিল।

উৎসবস্থলে আম, কাঁঠাল, লিচু, জাম, আনারস, পেয়ারা, কলাসহ বিভিন্ন মৌসুমি ফল দিয়ে সাজানো টেবিল অংশগ্রহণকারীদের আকৃষ্ট করে। আয়োজকদের মতে, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তারা বলেন, বর্তমানে ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বাড়লেও দেশীয় ফল ভিটামিন, খনিজ লবণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, আদালতের ব্যস্ত কর্মপরিবেশে এমন আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়াতেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে অংশ নেওয়া আইনজীবীরা হলেন- সিনিয়র এডভোকেট মোঃ মজিদ খাঁন, এডভোকেট গোলাম কিবরিয়া, এডভোকেট জাহিদ হোসেন, এডভোকেট সানজিদা হক শিপা, এডভোকেট তাপস চন্দ্র সরকার, এডভোকেট আলহাজ্ব মোঃ ফয়সল সুলতান, এডভোকেট আরাফাত হোসেন সবুজ, এডভোকেট মোঃ জহিরুল ইসলাম, এডভোকেট তানজিদা পারভীন সুমা, এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট মোঃ আবু হাসনাত মুন্সী পলাশ, এডভোকেট আবুল কাউছার ভূঁইয়া, এডভোকেট ওমর খালেদ, এডভোকেট আবুল কাশেম, এডভোকেট রাশেদা আক্তার, এডভোকেট স্বপ্না সুলতানা, এডভোকেট এ. কে. এম ফারুক হোসেন, এডভোকেট মোঃ রফিকুল ইসলাম, এডভোকেট মহসিন মিয়া, এডভোকেট রৌশনারা স্বপ্না, এডভোকেট অনিকেত নন্দী, এডভোকেট বিমল দেবনাথ, এডভোকেট মোঃ মোশাররফ হোসেন রাজীব, এডভোকেট মোহাম্মদ সালাহউদ্দিন মোমেন, এডভোকেট মোঃ জসিম উদ্দিন, এডভোকেট আশফাক উদ্দিন ঝোটন, এডভোকেট মোঃ সাইফুর রহমান সায়েম, এডভোকেট শরাফত আলী সুজন, এডভোকেট মোঃ আরিফ খাঁন, এডভোকেট বিল্লাল হোসেন, এডভোকেট আল মাহমুদ মারুফ, এডভোকেট মোঃ আনোয়ারুল আজিম, এডভোকেট মোঃ মোরশেদ আলম, এডভোকেট সেলিনা আক্তার, এডভোকেট জোহরা আক্তার রুমি, এডভোকেট দিলরুবা আক্তার, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট নিগার সুলতানা সোনিয়া, এডভোকেট নাহিদা সুলতানা তানিয়া, এডভোকেট সুমন দেবনাথ, এডভোকেট মনিরুল ইসলাম ভূঁইয়া, এডভোকেট জাহিদুল ইসলাম বাবু, এডভোকেট মাসুদুর রহমান মজুমদার, এডভোকেট রাফি, এডভোকেট সৈয়দা হাসনা বিলকিছ, এডভোকেট এডভোকেট আবির হাসান সোহেল, এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট মোঃ তানভির হাসান ইমন, এডভোকেট মামুন ও এডভোকেট লাকী এবং শিক্ষানবিশ এডভোকেট মোঃ মুরাদ হোসেন, মোঃ জামাল হোসেন, মোঃ রবিউল হোসেন ও নিউটন সাহাসহ আদালত অঙ্গনের বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও সুধীজন।

অংশগ্রহণকরা আইনজীবীরা দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্ব এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ফলাহার উৎসবকে ঘিরে আদালত প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং ফল ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি এক প্রাণবন্ত সামাজিক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ জীবনধারা ও সামাজিক মূল্যবোধ চর্চার বিষয়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন। ভবিষ্যতেও দেশীয় ফলের ব্যবহার বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।

দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরা, সহকর্মীদের মধ্যে সম্প্রীতি জোরদার করা এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে কুমিল্লার এ বার্ষিক ফলাহার উৎসব আদালত অঙ্গনে একটি স্মরণীয় আয়োজন হিসেবে সকলের মনে স্থান করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *