মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুষ্টিয়ার দৌলতপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহেনা পারভীন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে রোপণকৃত গাছের সঠিক পরিচর্যার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি