২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের নিরাপত্তা সংকটে পড়েছে ইংল্যান্ড দল। দলের প্রশিক্ষণ ক্যাম্প থেকে বিপুল পরিমাণ খেলার সরঞ্জাম চুরি হয়েছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, চুরির ঘটনায় খেলোয়াড়দের বুট, ট্রেনিং সামগ্রী, ফুটবল এবং ম্যাচ-ডে ইউনিফর্মসহ গুরুত্বপূর্ণ উপকরণ হারিয়ে গেছে। কোচিং স্টাফদের ব্যবহৃত কিছু প্রয়োজনীয় সরঞ্জামও পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর ইংল্যান্ড দল স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ক্যানসাস সিটি পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি দল বিকল্প সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে অনুশীলন কার্যক্রম ব্যাহত না হয়।
বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগে এমন ঘটনা দলীয় প্রস্তুতিতে চাপ তৈরি করেছে। তবে ক্যাম্প সূত্র বলছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।