ঢাকায় নরওয়ের সংবিধান দিবস উদযাপন

ঢাকায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে নরওয়ের সংবিধান দিবস। এ উপলক্ষে বাংলাদেশে অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস-এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সুইডেন ও ডেনমার্কের কূটনৈতিক প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী শোভাযাত্রা, মার্চিং ব্যান্ডের পরিবেশনা, শিশুদের জন্য নানা খেলা, হট ডগ ও আইসক্রিম পরিবেশন। আয়োজনে শিশুদের পাশাপাশি বড়রাও অংশ নেন উৎসাহের সঙ্গে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ ও মিলনমেলার আবহ।

নরওয়ের সংবিধান দিবস প্রতি বছর ১৭ই  মে উদযাপন করা হয়। ১৮১৪ সালের এই দিনে দেশটির সংবিধান গৃহীত হয়েছিল। নরওয়েজিয়ানদের কাছে দিনটি জাতীয় গৌরব ও গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতীক। বিশ্বের বিভিন্ন দেশে থাকা নরওয়ের দূতাবাসগুলোও দিনটি বিশেষভাবে উদযাপন করে থাকে।

ঢাকার আয়োজনে অংশ নেওয়া অতিথিরা বলেন, এ ধরনের অনুষ্ঠান বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করে। আয়োজকেরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষে নরওয়েজিয়ান ভাষায় “গ্রাটুলেরের মেড ডাগেন ” অর্থাৎ “জাতীয় দিবসের শুভেচ্ছা” জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *