ক্যাফে ভিনটেজে ‘বাংলা গানের আসর’

বাংলা গানের শ্রোতাদের জন্য বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন চারুপ্রাঙ্গন। ১৫ই মে শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডির ক্যাফে ভিনটেজে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান ‘বাংলা গানের আসর’।

আয়োজকরা জানিয়েছেন, বাংলা গানের বিভিন্ন ধারা ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরতেই এই আয়োজন। একই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে একটি আন্তরিক ও নান্দনিক পরিবেশে সংগীত উপভোগের সুযোগ তৈরি করাই এ অনুষ্ঠানের লক্ষ্য।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশের পরিচিত সংগীতশিল্পী সুমন চক্রবর্তী, শারমিনা চৌধুরী, রিফাত জামাল মিতু এবং পাপড়ী বড়ুয়া। তাঁদের কণ্ঠে আধুনিক, লোকগান, রবীন্দ্রসংগীতসহ বাংলা গানের বিভিন্ন ধারার নির্বাচিত পরিবেশনা থাকছে।

আয়োজকদের প্রত্যাশা, সংগীতপ্রেমীদের জন্য এটি হবে একটি স্মরণীয় সন্ধ্যা। অনুষ্ঠানে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

অনুষ্ঠানকে ঘিরে ক্যাফে ভিনটেজ অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রেখেছে। এ ছাড়া বিশেষ নৈশভোজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩০০ টাকা।

অনুষ্ঠানটি হবে ধানমন্ডির নাভানা মাশিরা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ক্যাফে ভিনটেজে।

আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭৬৬-৩২৯২২২ এবং ০১৭৬৬-৩২৯২৩৩ নম্বরে।

বাংলা গানপ্রেমীদের এই বিশেষ সংগীত সন্ধ্যায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *