নাৎসি জার্মানির পরাজয়ের স্মরণে ঢাকায় রুশ দূতাবাসের র‍্যালি

বাংলাদেশে বিজয় দিবস উদ্‌যাপন করেছে রাশিয়ার দূতাবাস। এ উপলক্ষে রাজধানীর গুলশান এলাকায় মোটরসাইকেল ও গাড়ির একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে অংশ নেন রুশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ঢাকার রাশিয়ান হাউস–এর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশে বসবাসরত রুশ নাগরিক এবং সাবেক সোভিয়েত ও রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশি গ্র্যাজুয়েটরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। আরও বক্তব্য দেন রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয়, প্রবাসী সংগঠন “রদিনা”-র চেয়ারম্যান এলেনা বাস, সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান মিজানুর রহমান এবং লিবারেশন ওয়ার একাডেমি ট্রাস্ট –এর চেয়ারম্যান আবুল আজাদ।

বক্তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ১৯৪৫ সালে ফ্যাসিবাদবিরোধী সেই বিজয় বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল।

আয়োজকদের মতে, ঢাকায় এই মোটরসাইকেল র‍্যালি এখন একটি বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর এ আয়োজন রাশিয়ার ইতিহাসে আগ্রহী মানুষদের একত্র করে। একই সঙ্গে নাৎসি জার্মানির পরাজয়ে অবদান রাখা মানুষদের স্মরণ করার সুযোগ তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *