দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৯ এপ্রিল ) বুধবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র  সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার (ওসি তদন্ত) আলী মর্তুজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মাদক, ইভটিজিং ও চুরি-ডাকাতি,খুন,ধর্ষণ এবং তেল মজুদ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়

 

ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *