রাজধানীর মগবাজারে মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা সবাই একসাথে’ স্লোগানে এই আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)।
জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা সেন্টার ফর হিউম্যান কেয়ার-এর সেক্রেটারি জেনারেল এবং CHRW-এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জীবন।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন বিশেষ প্রতিনিধি এস. এম সাজেদুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলী আজম, লেফটেন্যান্ট জেনারেল মোঃ কামরুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ জোবায়ের উল্লাহ (অব.), অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান, অ্যাডভোকেট আবুল হাশেম, অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, ড. শহীদ মঞ্জু, লেফটেন্যান্ট মোঃ হাবিবুর রহমান, মেজর মোঃ নাসির উদ্দিন খান (অব.), ড. নাইমা খানম, মোঃ ফজলুল করিম শেখ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ড. শামীম হামিদী, আতাউল্লাহ খান এবং এস. এম আমানউল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে ইসমাইল হোসেন, লায়ন আজম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সংবর্ধিত অতিথি অধ্যাপক জাকির হোসেন জীবন বলেন, দেশে ও প্রবাসে মানবাধিকার কার্যক্রমের মধ্যে সমন্বয় দরকার। তিনি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্ব দেন।
বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন রোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তরুণদের এগিয়ে আসতে হবে। সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানের শেষে অধ্যাপক জাকির হোসেন জীবনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।