বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠিত

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি হিসেবে মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসানকে বহাল রেখে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২০২৭ সালকে সংগঠনটির সাংগঠনিক বিস্তারের বছর হিসেবে নির্ধারণ করা হয়েছে।

৯ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেদী হাসান। এতে গত এক বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

পুনর্গঠিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন শফিকুল ইসলাম বাহার। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একেএম সায়্যেদুদ্দোহা পাটোয়ারী ও তাহসিন রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মৃন্ময় মিজান এবং সাংগঠনিক সম্পাদক ফারহানা তুনা।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসাংগঠনিক সম্পাদক সৌমিতা জান্নাত, অর্থ সম্পাদক মাহজাবীন মিঠি, দপ্তর সম্পাদক ড. মো. কামরুজ্জামান, অনুষ্ঠান সম্পাদক অনন্যা মাহমুদ, প্রকাশনা সম্পাদক মো. আকতার হোসেন এবং প্রচার সম্পাদক আফসান লায়লা নওশিন।

এ ছাড়া শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক হয়েছেন মো. আল-আমিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফাহমিদা সূচনা এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শেখ সাদী মারজান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুরাদ শাহ, আবদুর রহমান তিতুমীর ও আসফিয়া খন্দকার। খুলনা বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল মল্লিক।

ফেডারেশনের আগামী বছরের কর্মপরিকল্পনায় সাংগঠনিক বিস্তারের পাশাপাশি দেশব্যাপী গণমুখী ও সুস্থ সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পাশাপাশি ফ্যাসিবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

ফেডারেশনের লক্ষ্য, আবৃত্তিচর্চাকে আরও বিস্তৃত করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের অধিকার, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে জনসচেতনতা বাড়ানো।

বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্য দিয়ে সংগঠনটির আগামী বছরের কার্যক্রম ও সাংগঠনিক অগ্রাধিকারের দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

 

 

আরো পড়ুন : রঙে-রেখায় নিজেদের জগৎ তুলে ধরল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *