কুমিল্লায় বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল বারী সরদার বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আবু মুছা ভূঁঞা এবং এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মো. এমদাদ হোসেন, সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মো. আবুল খায়ের খোকন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ও উচ্চ পরিষদের সদস্য মো. আবু তাহের কালন।
কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার মো. আবদুল হক মজুমদার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব ও নথিপত্র হস্তান্তর করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মাহবুবুর রহমান। সহ-সভাপতি হয়েছেন মো. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। সহ-সাধারণ সম্পাদক (দেওয়ানি আদালত) মো. রবিউল হাসান এবং সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি আদালত) হিসেবে দায়িত্ব পেয়েছেন এমরান হোসেন রনি।
এ ছাড়া অর্থবিষয়ক সম্পাদক মো. আবু তাহের ফরাজী, দপ্তর সম্পাদক মো. মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক সৌরভ চন্দ্র মজুমদার, প্রচার সম্পাদক মো. একরামুল হক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মাহাবুবুর রহমান।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সজিব মিয়া, মো. ইয়াছিন, মো. অহিদুর রহমান মজুমদার, মো. হেলাল উদ্দিন ও মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ এবং দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুল আলম উজ্জ্বল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।